বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
শূলকিয়া গ্রামের মানুষদের দুর্ভোগের নাম বেলায়েত হোসেন রোড
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৪:০৩ পিএম আপডেট: ০৫.১১.২০২৫ ৪:০৯ PM
চরকিং ইউনিয়ন ৫নং ওয়ার্ড শূল্লকিয়া গ্রাম বেলায়েত হোসেন রোড

চরকিং ইউনিয়ন ৫নং ওয়ার্ড শূল্লকিয়া গ্রাম বেলায়েত হোসেন রোড

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের শূলকিয়া গ্রামের ৫নং ওয়ার্ডের বেলায়েত হোসেন রোড এখন যেন মৃত্যুপথে ধাবিত। দীর্ঘ ৩০ বছরেও কোনো সংস্কার না হওয়ায় সড়কটি আজ স্থানীয়দের কাছে এক দুঃসহ যাত্রাপথে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষকে কাদা, গর্ত ও ধুলাবালির সঙ্গে যুদ্ধ করে চলাচল করতে হচ্ছে এই রাস্তায়।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি বছরের পর বছর অবহেলার শিকার। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা-পানিতে তলিয়ে যায়, আর শুষ্ক মৌসুমে ধুলাবালিতে ঢেকে যায় পুরো পথ। ফলে পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কৃষকরা পড়ছেন চরম দুর্ভোগে।

স্থানীয় বাসিন্দা মেহেরাজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা তিন যুগ ধরে রাস্তা পাকা করার দাবি জানাচ্ছি। প্রতিবার নির্বাচনের আগে আশ্বাস পাই, কিন্তু ভোটের পর কেউ আর খবর নেয় না। এখন চলাচলই কষ্টসাধ্য হয়ে গেছে।”

কৃষক আমজাদ হোসেন বলেন,“এই রাস্তা দিয়ে কৃষিপণ্য বাজারে নেওয়া যায় না। কাদা আর গর্তে গাড়ি চলে না, প্রতি মৌসুমেই লোকসান হয়। কেউ আমাদের কষ্টটা বোঝে না।”

শূলকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, “বৃষ্টির দিনে স্কুলে আসা মানেই কাদা-মাটির যুদ্ধ। অনেক ছাত্রছাত্রী রাস্তাঘাটের দুরবস্থার কারণে নিয়মিত স্কুলে যেতে পারে না।”

অটো রিকশা চালক ফখরুল ইসলাম বলেন, “এই রাস্তায় রিকশা চালালে মনে হয়, আর কতদিন টিকব! প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলতে হয়। গর্তে চাকা পড়লেই উল্টে যাওয়ার ভয় থাকে।”

যাত্রী নূর নাহার বলেন, “রাস্তাটা এতটাই খারাপ যে, ছোট বাচ্চা বা বৃদ্ধদের নিয়ে বের হওয়াই ভয় লাগে। সামান্য অসতর্কতাই হতে পারে দুর্ঘটনার কারণ।”

চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ বলেন, “বেলায়েত হোসেন রোডটি দীর্ঘদিন ধরেই সংস্কারের অপেক্ষায় আছে। আমরা উপজেলা প্রকৌশল দপ্তরে প্রস্তাব পাঠিয়েছি। প্রকল্প অনুমোদন পেলেই কাজ শুরু হবে।”

তবে এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়- এখন দরকার বাস্তব পদক্ষেপ। কারণ, প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, আর বাড়ছে মানুষের ক্ষোভ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাস্তা   রোড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close