বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রুবেলের সমালোচনাকে উপেক্ষা করে আশরাফুল: ‘সেই অধ্যায় শেষ’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৩:২৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন মোহাম্মদ আশরাফুল। এই নিয়ে পেসার রুবেল হোসেন ফেসবুকে রহস্যময় পোস্ট দিয়ে সমালোচনার জন্ম দেন। অবশেষে এই বিতর্কের বিষয়ে মুখ খুলেছেন আশরাফুল নিজেই।

আশরাফুলের নিয়োগের খবর প্রকাশের পরপরই রুবেল হোসেন ফেসবুকে লেখেন, ‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড।’ পরে তিনি আরও যোগ করেন, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা, সময় সত্যিই অদ্ভুত! যাদের এক সময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ উদাহরণ দিতে এসেছে!’

রুবেল কারো নাম না নিলেও এটা যে আশরাফুলকে উদ্দেশ্য করেই লেখা সেটা পরিষ্কার। সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবেলের এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে আশরাফুল বলেন, ‘আমি ঠিক জানি না ও (রুবেল হোসেন) কারে মিন করেছে। একেক জনের ব্যক্তিগত মতামত থাকতেই পারে।’

নিজের অতীত অধ্যায় নিয়ে তিনি বলেন, ‘আমার জীবনে যা হয়েছে আমি প্রকাশ্যে শিকার করেছি। ওই পর্ব শেষ করে আমি এখানে।’

স্পট ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালে নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। এরপর ক্রিকেটে ফিরলেও আর জাতীয় দলে ঢুকতে পারেননি তিনি। পরবর্তীতে আমিরাতের আবুধাবি থেকে লেভেল-৩ কোচিং কোর্স করেছেন তিনি। বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। মূলত দলটির ব্যাটিং কোচের ভূমিকা পালন করতেন তিনি। এছাড়া এনসিএল টি-২০’তে বরিশালের হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক ডানহাতি এই ব্যাটার।

স্পট-ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ থাকা এক ক্রিকেটারের জাতীয় দলের ড্রেসিংরুমে ফেরার বিষয়ে চলা সমালোচনার প্রতিক্রিয়াও দিয়েছেন আশরাফুল। তিনি বলেন, “আমার এ নিয়ে কোনো মন্তব্য নেই। কারণ যা হওয়ার ছিল, হয়ে গেছে। দুনিয়ায় আমি একমাত্র ব্যক্তি নই যিনি শাস্তি পেয়েছি। আমি হয়তো প্রথম যে নিজে স্বীকার করেছি ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার বিষয়টি; বিশ্বে আর কেউ স্বীকার করেনি।”

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়েই বাংলাদেশের এই সাবেক মহাতারকা জাতীয় দলের ড্রেসিংরুমে নতুন দায়িত্বে যাত্রা শুরু করতে যাচ্ছেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  রুবেল   সমালোচনা   আশরাফুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close