বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচনে জোট না করলেও আমরা সমঝোতা করতে পারি: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:০৭ AM আপডেট: ০৫.১১.২০২৫ ১২:০২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনও জোটে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের কোনো জোট করার পরিকল্পনা নেই। তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা থাকতে পারে।”

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আদায় করা হবে বলেও জানান জামায়াত আমির। অন্যথায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির।

পি আর পদ্ধতিতে নির্বাচন নিজেদের শ্রেষ্ঠ দাবি উল্লেখ করে জামায়াত আমির বলেন, পি আর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দেবে বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান টানা তৃতীয়বার বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির হিসেবে নির্বাচিত হয়েছেন। আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজের জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে তিনি হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   জোট   জামায়াত   আমির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close