প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৮:২৯ পিএম

সংগৃহীত ছবি
কাতারে আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫ টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির অধিনায়ক করা হয়েছে সাবেক অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীকে।
ঘোষিত দলে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। অভিজ্ঞদের মধ্যে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি, আবু হায়দার রনি ও মৃত্যুঞ্জয় চৌধুরী। নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার এবং মেহেরব হাসান অহিন।
বাংলাদেশ দল গ্রুপ পর্বে মুখোমুখি হবে হংকং, আফগানিস্তান ‘এ’ এবং শ্রীলঙ্কা ‘এ’-এর সঙ্গে। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ১৫, ১৭ ও ১৯ নভেম্বর।
বাংলাদেশ দল (১৫ সদস্য):
জিসান আলম, মোহাম্মদ হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, এসএম মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী।
স্বদেশ প্রতিদিন/ এমএএম