প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৭:৩০ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আজ দুপুরে নিজের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন। একই তথ্য নিশ্চিত করেছেন দলের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহও।
এদিকে, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশন বর্তমানে তিনটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ায় রয়েছে। এই দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)। গণবিজ্ঞপ্তি জারির পর কোনো আপত্তি না থাকলে দলগুলো চূড়ান্তভাবে নিবন্ধিত হবে।
সামান্তা শারমিন ফেসবুকে লিখেছেন, “এনসিপি শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে। নিবন্ধনের কাজের সঙ্গে যারা রাতদিন পরিশ্রম করেছেন, তাদের অভিনন্দন।”
হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, “আলহামদুলিল্লাহ, সব শর্ত পূরণ করে এনসিপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ