বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
খালেদা জিয়ার মনোনয়নে ফেনীর ছাগলনাইয়ায় আনন্দ মিছিল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৬:১০ পিএম

ফেনী-১ আসনে খালেদা জিয়াকে দলের মনোনয়ন দেওয়ায় ফেনীর ছাগলনাইয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। ঘোষিত ২৩৭ আসনের তালিকায় বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ফেনী-১ আসনে খালেদা জিয়াকে দলের মনোনয়ন দেওয়ায় ফেনীর ছাগলনাইয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি কলেজ রোড থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

মিছিলে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব আলমগীর বিএ, যুগ্ম আহ্বায়ক কপিল উদ্দিন সরকার, পৌর বিএনপির আহ্বায়ক ইউছুফ মজুমদারসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

মিছিলের আগে সমাবেশে নেতারা বলেন, আগামী নির্বাচনে আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে কাজ করবেন নেতাকর্মীরা। খালেদা জিয়া যে তিনটি আসনে নির্বাচন করবেন, সবচেয়ে বেশি ভোট যাতে ফেনী-১ আসনে পান, সে লক্ষ্য নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। 

ফেনী-১ আসনে খালেদা জিয়া দলের মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নারী বেগম খালেদা জিয়া। ফেনীতে তার মনোনয়নে উজ্জীবিত হয়েছে নেতাকর্মীরা। ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করতে আহ্বান জানান বক্তারা। 


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close