প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম

নতুন রাজনৈতিক দল আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশনের ডাক দিয়েছেন।
মঙ্গলবার বিকাল ৪টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে বসে অনশন শুরু করেন তিনি। বিষয়টি তিনি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।
তারেক রহমান বলেন, “আমরা বছরের পর বছর রাজনীতি করেছি, তবুও নিবন্ধন পাইনি। রাজনীতি যেন শুধুমাত্র বুর্জোাদের জন্য। নিবন্ধনের ঘোষণা ছাড়া নয়, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। না হলে আমরণ অনশন মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে