শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি-জামায়াতের প্রার্থী হলেন আপন দুই ভাই, এলাকায় চাঞ্চল্য
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:৪১ পিএম
বিএনপি-জামায়াতের প্রার্থী হলেন আপন দুই ভাই, এলাকায় চাঞ্চল্য

বিএনপি-জামায়াতের প্রার্থী হলেন আপন দুই ভাই, এলাকায় চাঞ্চল্য

কুড়িগ্রাম-৪ আসনে বিরল এক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচকে কেন্দ্র করে একই পরিবারের দুই ভাই এবার দুটি ভিন্ন রাজনৈতিক দলের প্রতীক নিয়ে ভোটযুদ্ধে উত্তাপ ছড়াচ্ছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আলহাজ আজিজুর রহমান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন এবং ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। অন্যদিকে তাঁর ভাই মোস্তাফিজুর রহমান (মোস্তাক) বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন।

দুই ভাইয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে স্থানীয় রাজনীতিতে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বিশেষত বিএনপি-জামায়াতের ঐতিহ্যগত ভোটভিত্তি থাকা এ আসনে পারিবারিকভাবে বিভক্ত হওয়ায় নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। স্থানীয়রা বলছেন, একই পরিবারের দুই প্রার্থীর লড়াই ভোটারের আচরণে প্রভাব ফেলতে পারে এবং বিএনপি-জামায়াত ভোটে বিভাজনও সৃষ্টি হতে পারে।

বিএনপির মনোনীত প্রার্থী আজিজুর রহমান বলেন, “আমি ২০১৮ সালে নির্বাচন করেছি; তখন আমার ভাই (জামায়াত প্রার্থী মোস্তাক) আমার কর্মী ছিল, এখন জামায়াতের প্রার্থী। তবে আমার বংশের সব চাচাতো ভাইরা আমার পক্ষে, আমার দলেীয় ভাইরাও আমার পক্ষে। যেহেতু আমার চেয়ারম্যান নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে, সুতরাং জামায়াতে ইসলামী আমার ভাইকে প্রার্থী বানিয়ে কোনো প্রকার সুবিধা পাবে না; আমি জয়ী হব।”

জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, “আমার ভাই বিএনপির প্রার্থী; তাতে ভোটে কোনো প্রভাব পড়বে না। আমার কয়েকজন চাচাতো ভাই নির্বাচনে নীরব থাকবে, কোনো দিকেই যাবে না; কোনো দিকে গেলে আমার দিকেই আসবে। আমি অনেক আগে থেকে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হওয়ায় মাঠ গুছিয়ে ফেলেছি এবং জয়ের ব্যাপারে আশাবাদী।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close