প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম

বাগেরহাট জেলার আলী দরগা এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজা সহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে অভিযান পরিচালনা করে জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম জাফরুল আলম ও তার সহকর্মীরা মাদক ব্যবসায়ী মো. কামাল ফকিরকে আটক করেন।
আটক মো. কামাল ফকির বাগেরহাট সদরের রনবিজয়পুর এলাকার মৃত আকবর আলী ফকিরের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এই অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো. কবিরুল ইসলাম, সিপাহি মো. সোয়েব আক্তার ইমন, এম রাকবিুল ও মোসা সামিরাও উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বুলু শেখ জানান, মাদক আইনে মামলা দায়েরের পর আটককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে