| শিরোনাম: |

সংগৃহীত ছবি
আসন্ন এয়াদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনি আসনে কোনো প্রার্থী দেবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।
এদিকে, গত সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনের জন্য তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী, ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বেগম খালেদা জিয়া।
বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার এক দিনের মধ্যেই এনসিপির এই সিদ্ধান্ত জানা গেল।