প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:১৬ পিএম

দেশে ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,১০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ৭০,৫২৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩,৩৯৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের, যা এই বছরের এক মাসে সর্বোচ্চ। চলতি নভেম্বরের প্রথম চার দিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারি মাসে ১০ জন, ফেব্রুয়ারি মাসে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ