বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন সংসদ নির্বাচনের প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:১৫ পিএম আপডেট: ০৪.১১.২০২৫ ৫:০৫ PM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত নির্বাচনী ব্যয় করতে পারবেন। এর বেশি ব্যয় করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন (ইসি)।এ বিধান রেখে সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ–২০২৫ জারি করেছে। 

গতকাল সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করে।

সংশোধিত অধ্যাদেশে নির্বাচনী ব্যয় ও রাজনৈতিক দলের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন বিধান অনুযায়ী, প্রার্থীরা নির্বাচনে প্রাপ্ত অনুদানের বিস্তারিত তালিকা প্রকাশ করবেন এবং সেটি নিজ নিজ ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে।

আরপিওর অনুচ্ছেদ ৪৪-এর নতুন সংযোজন অনুযায়ী, প্রার্থীর নির্বাচনী ব্যয়ের সীমা ভোটারপ্রতি ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনুচ্ছেদ ১৩-এর সংশোধনে বলা হয়েছে, প্রার্থী হতে হলে মনোনয়নপত্রের সঙ্গে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে যা পূর্বে ছিল ২০ হাজার টাকা।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনী খরচ নিয়ন্ত্রণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক নির্বাচনী প্রক্রিয়ায় সমতা নিশ্চিত করা সম্ভব হবে।



স্বদেশ প্রতিদিন / কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভোটার   সংসদ   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close