বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
টেকনাফের পাহাড়ে মানবপাচার চক্রের গোপন আস্তানা, শিশুসহ ২৫ জন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:১৮ পিএম

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ের ভেতর মানবপাচারকারী চক্রের গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। সেখান থেকে শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি চলছিল।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, টেকনাফ এলাকায় সম্প্রতি মানবপাচারের কার্যক্রম বেড়ে যাওয়ায় কোস্টগার্ড গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

আটক পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় কয়েকজনকে বন্দি করে রাখা হয়েছিল মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে। ওই সূত্র ধরেই কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ দল সোমবার দীর্ঘ তিন ঘণ্টার অভিযান চালিয়ে পাচারকারীদের গোপন আস্তানার সন্ধান পায়। অভিযানে ২৫ জনকে উদ্ধার ও মানবপাচার চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে, উচ্চ বেতনের চাকরির প্রলোভন ও অল্প খরচে বিদেশে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের টেকনাফে নিয়ে আসে। এরপর তারা সুযোগ বুঝে মেরিন ড্রাইভের উপকূল থেকে ট্রলারে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল। এ ছাড়া বন্দিদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টাও চলছিল বলে জানা গেছে।

কোস্টগার্ডের কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, “উদ্ধারকৃত ব্যক্তি ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মানবপাচার রোধে ভবিষ্যতেও কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  মানবপাচার চক্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close