বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
খুলনায় বাবার আসনে তিন পুত্র বিএনপির প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৫:৩৬ AM

খুলনা বিভাগের তিনটি আসনে প্রয়াত বিএনপি নেতাদের উত্তরসূরি হিসেবে তাদের সন্তানদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনয়ন পাওয়া তিন প্রার্থী হলেন, যশোর-৩ (সদর) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে চারবারের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, এবং কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে চারবারের সাবেক এমপি প্রয়াত আহসানুল হক মোল্লার ছেলে ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহাম্মদ বাচ্চু মোল্লা।

বিএনপির সূত্রে জানা যায়, প্রয়াত তরিকুল ইসলাম যশোর-৩ আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার ছেলে অনিন্দ্য ইসলাম অমিত বর্তমানে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং খুলনা বিভাগের দশটি জেলায় বিএনপিকে শক্তিশালী করতে কাজ করেছেন।

কুষ্টিয়া-১ আসনের প্রার্থী রেজা আহাম্মদ বাচ্চু মোল্লা, প্রয়াত আহসানুল হক মোল্লার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে এলাকায় দলের কর্মকাণ্ড সক্রিয় রেখেছেন। তার বাবার মতো তিনিও স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

অন্যদিকে, শহিদুল ইসলাম মাস্টারের মৃত্যুর পর তার ছেলে মেহেদী হাসান রনি স্থানীয়ভাবে দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং মহেশপুর উপজেলা বিএনপিকে সংগঠিত করেন। এবার তিনিই বাবার আসনে দলের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই মনোনয়ন প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে পারে বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/এমএস



আরও সংবাদ   বিষয়:  খুলনা   বাবার   আসনে   পুত্র   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close