বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       
হাতিয়ায় ১৪০ টন কয়লাসহ আটক ২
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৯:৫৫ পিএম

নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা ও চারটি কার্গো বোটসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে হাতিয়া থানাধীন টাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায়।

অভিযানে সন্দেহজনক চারটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন প্রায় ১৪০ টন কয়লা (মূল্য আনুমানিক ৩৫ লক্ষ টাকা) ও দুইজন চোরাকারবারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, কয়লাগুলো চট্টগ্রামের বহিঃনোঙর এলাকায় একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে ক্রয় করা হয়। পরবর্তীতে জব্দকৃত কয়লা, বোট ও আটক ব্যক্তিদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয় আইনি ব্যবস্থার জন্য।

আটককৃতরা হলেন, উপজলার চরকিং ইউনিয়নের কলাপাড়া গ্রামের দাসের হাটের জহিরুল ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত, একই উপজলার চরঈশ্বর ইউনিয়নের ওছখালী বাজারের বেলাল হোসেনের ছেলে শাহেদ মিয়া।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।”



স্বদেশ প্রতিদিন/ আরএফ

 


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close