| শিরোনাম: |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট-১ আসনে লড়বেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৩ আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, আর সিলেট-৬ আসনে লড়বেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৬ বছর পর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেবে। প্রার্থীর তালিকা প্রায় ২৩৭টি আসনের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের অংশীদারদের প্রার্থী থাকবে, সেগুলো সমন্বয় করে বিএনপি নির্ধারণ করবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ