
প্রতীকী ছবি
মানবদেহের ভর ও ভঙ্গি মূলত নির্ভর করে পেশির ওপর। আর এই পেশিগুলোকে শক্তিশালী ও সুরক্ষিত রাখতে প্রয়োজন পর্যাপ্ত ভিটামিন ডি। কিন্তু অনেকে জানেন না, কোন কোন খাবার থেকে সহজেই এই ভিটামিন পাওয়া যায়। তাই আজকের আলোচনায় থাকছে এমন কিছু খাবারের তালিকা, যা দ্রুত শরীরের ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে সহায়তা করবে।
ভিটামিন ডি’র ঘাটতি পূরণে সবচেয়ে সহজ আর দ্রুত কাজ করে সূর্যস্নান। নিয়মিত বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে ১৫ মিনিট সূর্যস্নান করা গেলে শরীরের ৭০ ভাগ ভিটামিন ডি’র চাহিদাই পূরণ হয়ে যায়।
ডায়েট থেকে ভিটামিন ডি’র চাহিদা পূরণ করতে চাইলে কিছু বিশেষ খাবারকে প্রাধান্য দিন। যেমন-
১. ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের মধ্যে প্রথমেই যে খাবারটির কথা বলা যায় সেটি হলো ডিম। এটি ভিটামিন ডি’র একটি উৎকৃষ্ট উৎস।
২. দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে। খাবারের ছয়টি উপাদানের পাশাপাশি গরুর দুধে রয়েছে ক্যালসিয়াম, যা শিশুর পরিপূর্ণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩. সহজে ভিটামিন ডি’র ঘাটতি পূরণে ডায়েটে রাখতে পারেন দইও। পেটের সুরক্ষায় আর গরম থেকে স্বস্তি পেতে নিয়মিত শিশুকে দই খাওয়ানো উচিত।
আরও পড়ুন: শরীরে ভিটামিন ডি-র ঘাটতি বুঝবেন যেভাবে
৪. ভিটামিন ডি’র জন্য প্রতিদিন একটি কমলাও খেতে পারেন। এতে একই সঙ্গে ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ভিটামিন সি পাওয়া যায়।
৫. অতি বেগুনি রশ্মিতে রাখলে মাশরুম ভিটামিন ডি তৈরি করে। এটি একমাত্র অপ্রাণিজ খাদ্য যেখান থেকে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি মেলে।
আরও পড়ুন: কোন কোন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার শিশুর জন্য উপযোগী
৬. টুনা, ম্যাকরেল, স্যামনসহ ফ্যাটি বা চর্বিযুক্ত সামুদ্রিক মাছ নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এসব মাছ ভিটামিন ডি-র চমৎকার উৎস।
৭. কড লিভার অয়েল বা মাছের তেলে থাকে প্রচুর ভিটামিন ডি, ওমেগা-৩ এবং ফ্যাটি অ্যাসিড, যা শরীরের ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করার পাশাপাশি আপনার হৃদপিণ্ডকে রাখে সুস্থ ও সবল।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ