বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
জেলে থাকা আসামিরাও ভোট দিতে পারবেন: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:০২ পিএম

ঢাকা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলে থাকা আসামিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় ১০ লাখ মানুষের ভোট গ্রহণের ব্যবস্থাও করা হবে।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) মাঠে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের (চতুর্থ ধাপ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান সিইসি।

তিনি বলেন, “আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে প্রায় ১০ লাখ লোক নির্বাচনী দায়িত্বে থাকবেন। এতদিন তারা নিজেরা ভোট দিতে পারতেন না। এবার আমরা উদ্যোগ নিয়েছি, যেন দায়িত্বে থাকা সবাই ভোট দিতে পারেন।”

সিইসি জানান, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বিশেষ একটি অ্যাপ চালু করা হবে। সেই অ্যাপে রেজিস্ট্রেশন করলে তাদের বাড়ির ঠিকানায় ব্যালট পাঠানো হবে এবং নির্ধারিত গাইডলাইন অনুসারে ভোট প্রদান করা যাবে।

তিনি আরও বলেন, “যারা আইনি হেফাজতে আছেন, তারাও এ দেশের নাগরিক। তারাও যেন ভোট দিতে পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এবার প্রবাসীরাও ভোট দিতে পারবেন।”

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আসন্ন নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, “আমি এই দায়িত্বকে চাকরি হিসেবে নিইনি; এটি আমার কাছে একটি মিশন ও চ্যালেঞ্জ। দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ধারা রক্ষার জন্য আমাদের ‘আউট অফ দ্য ওয়ে’ গিয়ে কাজ করতে হবে।”

ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর ভূমিকাকে গুরুত্ব দিয়ে সিইসি বলেন, “ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার মূল শক্তি হচ্ছে আনসার বাহিনী। আগামী নির্বাচনে আপনারাদের ওপরই নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ।”

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।



স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  জেল   আসামি   সিইসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close