বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আগের আমাকে দেখে এখন ভীষণ আফসোস হয় : মুনমুন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১:৪৪ পিএম আপডেট: ০৩.১১.২০২৫ ১:৪৯ PM
ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ বিরতি কাটিয়ে কয়েক বছর আগে কিছু সিনেমাতে কাজ করলেও সেগুলো সেভাবে সাড়া ফেলতে পারেনি এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। এখন আর পর্দায় পাওয়া যায় না তাকে ।

অভিনয়ে এখন সরব না হলেও সোশ্যালে বেশ সরব এই চিত্রনায়িকা। মাঝেমধ্যেই নানা বিষয় নিয়ে কথা বলেন, নিজের পুরনো সময়ের স্মৃতিচারণা করতেও দেখা যায় তাকে।

আজ রবিবার নিজের সোশ্যালে বেশ পুরনো একটি ছবি শেয়ার করেন মুনমুন। ছবিতে তার সঙ্গে দেখা গেছে এক সহকারী পরিচালককে। অভিনেত্রী জানিয়েছেন, ছবিটি ‘শত্রু সাবধান’ সিনেমার শুটিংয়ের সময়ে তোলা।

May be an image of one or more people and people smiling

মুনমুন লিখেছেন, “‘শত্রু সাবধান’ ছবির আউটডোরের শুটিং কক্সবাজারে করছিলাম, এর মাঝে সহকারী পরিচালক ভাইয়া এসে বললেন মুনমুনের সঙ্গে একটা ছবি তুলে রাখি।

আমিও খুশি হলাম, ছবি তুললাম একসঙ্গে। ভাইয়ার নাম শেখ শামীম ভাই। ধন্যবাদ মোতালেব ফরাজি ভাই, নাম মনে করিয়ে দেওয়ার জন্য।” 


এরপর তিনি আরো লেখেন, ‘স্মৃতিটা ছবি হয়ে রয়ে গেছে। তখনকার আমাকে দেখে ভীষণ আফসোস হয়। সেই দিনগুলো কত ভালো ছিল। এককথায় বলা যায় আমার জীবনের শ্রেষ্ঠ সময়।’

অভিনয়ের বাইরে মুনমুনের ইচ্ছে ছিল গায়িকা হওয়ার। সে ইচ্ছেও পূরণ করেছেন তিনি।
বছর চারেক আগে ‘বাউলা মাইয়া’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি।

চিত্রনায়িকা মুনমুনের ১৯৯৬ সালে ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  আফসোস   মুনমুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close