বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আজ আপনার দিনটি কেমন যাবে, দেখুন রাশিফলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৯:২৫ AM আপডেট: ০৩.১১.২০২৫ ৯:২৯ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

নিজের সম্পর্কে যারা আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

আজ সোমবার (৩ নভেম্বর) ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র?

চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল-

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর):
চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন। 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):
হারানো বুকের ধন বুকে ফিরবে। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দুর্জনেরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শূন্য পকেট পূর্ণ হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। ধারকর্জ ঋণমুক্ত হবেন। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। লৌকিকতা বর্জন করুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের পথ খুলবে। ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা বাড়বে। পিতা- মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের মনের অভিমান ভাঙবে। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হবে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দাম্পত্য ঐক্য বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): ব্যবসায় মজুত মালের দাম বৃদ্ধি পাবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। উপহার উপঢৌকন প্রাপ্তির সম্ভাবনা।

মিথুন (২১ মে-২০ জুন):
বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। কর্ম প্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভ্রমণকালীন পরিচয় আত্মীয়ে রূপ নেবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন।

কর্কট  (২১ জুন-২০ জুলাই):
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। মিথ্যা দুর্নাম বদনামের মধ্যে পড়তে পারেন। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। দাম্পত্য সুখ ঐক্য বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট): অত্যাবশ্যকীয় বিয়েতে কোনো না কোনো বাধা আসতে পারে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): লাইফস্টাইল বদলে দেবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):
অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখথুবড়ে পড়বে। রাগ জেদ আবেগ বর্জনীয়। আয় বুঝে ব্যয় করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা জেঁকে বসবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে।

আপনার জন্য একটি ভালো দিনের প্রত্যাশা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাশিফল   ভাগ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close