সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      ● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      ● পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজনের মৃত্যু      ● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      
‘সুযোগ পেলে সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনব’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:২১ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৭:২৬ PM

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ (সজীব ভূঁইয়া) বলেছেন, বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। রবিবার (২ নভেম্বর) তিনি এ কথা নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন।


পোস্টে তিনি আরো বলেন, “যদি আমাদের তরুণদের মৌলিক সামরিক শিক্ষা ও সচেতনতা বাড়ে, তাহলে তারা আর কখনও আমাদের ওপর নির্যাতন আর শৃঙ্খল চাপাতে পারবে না। ইতোমধ্যেই কিছু পক্ষ থেকে প্রপাগান্ডা শুরু হয়েছে।” 


তিনি অভিযোগ করেন যে সিস্টেমের ভেতরে থাকা কিছু ‘গোলাম এজেন্ট’ বিভিন্ন স্তরে বাধা সৃষ্টি করেছে; তাই একটি আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্প পাশ করতে আট মাসের বেশি সময় লেগেছে। “এখন যখন বাস্তবায়নের ধাপে দাঁড়ানো হয়েছে, তখন কিছু পত্রিকা ন্যারেটিভ তৈরি করছে,” তিনি উল্লেখ করেন।


আকাদেমিক অনুশীলন ও প্রশিক্ষণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বিএনসিসির ক্যাডেটরা বাৎসরিক ক্যাম্পে এই ধরনের উন্নত প্রশিক্ষণ নেয়। আমি নিজেও সেই প্রশিক্ষণ নিয়েছি। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আরও অ্যাডভান্স এবং বড় পরিসরে করা প্রয়োজন।”


উপদেষ্টা আরও বলেন, “কখনও বড় পরিসরে কাজ করার সুযোগ আসলে ইনশাআল্লাহ সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসব। আমাদের ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে গণপ্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধি ছাড়া বিকল্প নেই।”



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:   আসিফ মাহমুদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close