মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আজ আপনার দিনটি কেমন যাবে, দেখুন রাশিফলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৮:৫৫ AM আপডেট: ০৩.১১.২০২৫ ৯:৩০ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

নিজের সম্পর্কে যারা আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

আজ রবিবার (২ নভেম্বর) ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র?

চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল-

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ ফিরে পাবেন। আর্থিক দৈন্য কাটবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। দীর্ঘদিনের গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):
ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। দলিলপত্র হাতে আসবে। ভাঙা বন্ধুত্ব পুনরুদ্ধারের সম্ভাবনা। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।  হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। পিতা মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হয়ে পড়বে। দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় হবে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। দ্রুতগতির বাহন এড়িয়ে চলা শ্রেয় হবে।পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। ব্যবসায় মজুদ মালের দাম বাড়বে। আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। দীর্ঘ দিনের দাম্পত্য কলহ-বিপদের মীমাংসা হবে।

মিথুন (২১ মে-২০ জুন): কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। সপরিবারে কাছেপীঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। জীবিকার ভিত মজবুত হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

কর্কট (২১ জুন-২০ জুলা): দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট): দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতকে গুরুত্ব দিন। মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়বে। প্রেম বন্ধুত্ব ফাটল ধরবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর): জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): আগুন বিদ্যুৎ দ্বি-চক্রযান বর্জনীয়। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। গুরুজনদের প্রতি নজর দিন। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে।

আপনার জন্য একটি ভালো দিনের প্রত্যাশা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাশিফল   ভাগ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close