বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মানিকগঞ্জ টিআরইউর সভাপতি খোরশেদ, সাধারণ সম্পাদক লিটন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৯:৫৪ পিএম

পেশাগত মানোন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় মানিকগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র (টিআরইউ) নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয়। 

এদিন ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার বি. এম. খোরশেদ সভাপতি এবং ডিবিসি নিউজের মানিকগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী (চ্যানেল ২৪), রিপন আনসারী (জিটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক আর. এস. মঞ্জুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), সহ সম্পাদক মো. ইউসুফ আলী (সময় টিভি), কোষাধ্যক্ষ, আব্দুল আলীম (দেশ টিভি), সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন (বৈশাখী টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান ফয়জী (এসএ টিভি), দপ্তর সম্পাদক আজিজুল হাকিম (মাই টিভি), প্রচার সম্পাদক রানা কাদের (বাংলা টিভি), কার্যনির্বাহী সদস্য মো. আকরাম হোসেন (বাংলা ভিশন), শহিদুল ইসলাম সুজন (এটিএন বাংলা), রাশেদুর রহমান চৌধুরী (এশিয়ান টিভি), আসাদ জামান (এখন টেলিভিশন), সুজন মোল্লা (গ্লোবাল টিভি) এবং হোসাইন আহমেদ পিয়াল (নাগরিক টিভি)।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- গোলাম সারোয়ার ছানু (চ্যানেল আই), জাহাঙ্গীর আলম বিশ্বাস (আরটিভি), আবুল কালাম আজাদ (এটিএন নিউজ), আহমেদ সাব্বির সোহেল (এনটিভি), গাজী ওয়াজেদ আলম (মাছরাঙা টিভি), মনিরুল ইসলাম মিহির (একাত্তর টিভি) এবং কামরুল ইসলাম (নিউজ২৪)।

এছাড়া মানিকগঞ্জে কর্মরত অন্যান্য টেলিভিশনের সাংবাদিকরাও এই সংগঠনের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

নবনির্বাচিত সভাপতি বি. এম. খোরশেদ বলেন, “সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম লিটন বলেন, “মানিকগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতেই টিআরইউর মূল লক্ষ্য।”

জেলার সুশীল সমাজের অভিমত, এই কমিটি গঠনের মধ্য দিয়ে মানিকগঞ্জের টেলিভিশন সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   টিআরইউ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close