মশা বাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে কারো মৃত্যু হয়নি। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৭ জন, বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, খুলনা বিভাগে ১৩ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ২৯ জন (সিটি করপোরেশনের বাইরে), সিলেট বিভাগে তিন জন (সিটি করপোরেশনের বাইরে) ও রাজশাহী বিভাগে ২২ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত একদিনে সারা দেশে ৬৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৬৭ হাজার ৪৫৯ জন। এবং চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৭০ হাজার ৫১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
তাই স্বাস্থ্য অধিদপ্তর সকলকে এই মশা বাহিত রোগ থেকে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।