সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      
কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:৪৬ পিএম আপডেট: ০১.১১.২০২৫ ১০:০৪ PM

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১নভেম্বর) সকালে জেলা প্রশাসকের স্বপ্ন কুঁড়ি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে জেলা সমবায় অফিস। এতে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা এক বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন।

জেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা, জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ছাত্র নেতা আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জেলার কেন্দ্রীয় ১৩টি ও প্রাথমিক ৬৬৭টি সমবায় সমিতির মাধ্যমে বর্তমানে কুড়িগ্রামে ২ হাজার ১০৮ জন মানুষ স্বাবলম্বী হয়েছেন। সমবায় আন্দোলনের বিস্তার এবং সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নেই দেশের সাম্য ও সমতার ভিত্তি মজবুত হবে বলে তারা মত প্রকাশ করেন।


স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  সাম্য   সমতায়   সমবায়   কুড়িগ্রাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close