বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:২৮ পিএম

খাগড়াছড়ি জেলার মাটিরাঙায় মিনিট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাসিব (১৭) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৫টায় বাইল্যাছড়ি যৌথখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তাসিব চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছোয়াবিল এলাকার সামসুল হক এর ছেলে। এ সময় একই এলাকার তারেক (১৮) নামের আরো এক যুবক গুরুত্বর আহত হয়েছে। তারা দুজনেই (টুরিস্ট) বেড়াতে এসেছিলো। 

নিহতের সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে চলমান রয়েছে। এতে ১জন নিহত ও একজন আহত হয়েছে বলে তিনি জানান। 

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের যৌথখামার এলাকায় মিনি ট্রাকটি (ঢাকা মেট্রো-ন ১৫৩৪৫৪) এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দু’জনের মধ্যে ১জন ঘটনাস্থলেই নিহত হয়। 

গুরুত্বর আহত হয় মোটরসাইকেলে থাকা অপরজন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

এদিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের লাশ ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পলাতক রয়েছে ট্রাক চালক। 

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ট্রাক   ধাক্কা   মোটরসাইকেল   চালক   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close