বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পোরশার তরুণদের স্বেচ্ছাসেবক টিম গঠনের আহ্বান ইউএনও রাকিবুলের
নাইম উদ্দীন, পোরশা(নওগাঁ)
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে দিনব্যাপী একাধিক স্থানে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসন থেকে আগত ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, আনসার ও পুলিশের যৌথ টিম এই অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন এলাকায়, এমনকি কয়েকটি বাড়িতেও অভিযান চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও মাদক নিয়ন্ত্রণে আনয়ন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জানান, “শুধু ফেসবুকে মাদকবিরোধী পোস্ট দিয়ে থেমে থাকলে হবে না। বাস্তবে মাঠে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে।”

তিনি দুইটি গুরুত্বপূর্ণ আহ্বান জানান—
প্রথমত, প্রত্যেকে যেন নিজের এলাকায় মাদক ব্যবসায়ীর সঠিক নাম-ঠিকানা ও তথ্য উপজেলা প্রশাসনকে জানান। প্রশাসনের পক্ষ থেকে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অথবা WhatsApp নাম্বারে (০১৭৩০৪৬০০১২) নিজের পরিচয়সহ তথ্য পাঠাতে বলা হয়েছে।

দ্বিতীয়ত, প্রত্যেক এলাকায় আগ্রহী তরুণদের নিয়ে “স্বেচ্ছাসেবক টিম” গঠন করার আহ্বান জানান ইউএনও। এই টিমগুলো স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদক ব্যবসায়ী ও সেবীদের শনাক্ত ও ধরিয়ে দিতে সহায়তা করবে। প্রয়োজনে অভিযানেও অংশ নেবে।

ইউএনও আরও বলেন, “মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে আলাদা একটি সরকারি সংস্থা আছে—এ কাজই তাদের মূল দায়িত্ব। তাই তাদেরও সক্রিয় করতে হবে এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে।”

তিনি জনস্বার্থে সবাইকে বার্তাটি প্রচার করার আহ্বান জানিয়েছেন, যেন পোরশা উপজেলাকে মাদকমুক্ত রাখার এই প্রয়াস সফল হয়।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  তরুণ   স্বেচ্ছাসেবক   ইউএনও   রাকিবুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close