শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
বিশ্ব মিতব্যয়িতা দিবস আজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ২:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ বিশ্ব মিতব্যয়িতা দিবস। প্রতি বছর ৩১ অক্টোবর এই দিনে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয় সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে। এটি “বিশ্ব সঞ্চয় দিবস” নামেও পরিচিত।

দিবসটির সূচনা ১৯২৪ সালে ইতালির মিলানে। সেদিন বিশ্বের বিভিন্ন সঞ্চয় ব্যাংকের প্রতিনিধিরা প্রথম আন্তর্জাতিক সেভিংস ব্যাংক কংগ্রেসের শেষ দিনে ৩১ অক্টোবরকে বিশ্ব সঞ্চয় দিবস হিসেবে ঘোষণা করেন। ঘোষণাটি দেন ইতালির অধ্যাপক ফিলিপ্পো রাভিজ্জা। ১৯২৫ সালে প্রথমবার আনুষ্ঠানিকভাবে দিবসটি পালিত হয়, যা এরপর থেকে নিয়মিতভাবে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।

দিবসটির মূল বার্তা হলো সঞ্চয় মানেই নিরাপত্তা। অনিশ্চিত ভবিষ্যৎ, যুদ্ধ, আর্থিক সংকট বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো পরিস্থিতিতে সঞ্চয় মানুষকে রক্ষা করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সঞ্চয়ের অভ্যাস কেবল ব্যক্তিগত বা পারিবারিক নিরাপত্তাই নিশ্চিত করে না, এটি একটি দেশের সামগ্রিক অর্থনীতিকেও শক্তিশালী করে তোলে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে দিবসটি এখন বিশেষ গুরুত্ব পেয়েছে। এ উপলক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সঞ্চয়ের প্রতি জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করে থাকে


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  বিশ্ব মিতব্যয়িতা দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close