সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      
৭ দিনে যৌথ বাহিনীর অভিযানে ১৪৯ জন গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৪:০৫ AM

বাংলাদেশ সেনাবাহিনী দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায়, গত ৭ দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত যৌথভাবে পরিচালিত অভিযানে সারাদেশে ১৪৯ জন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


আইএসপিআর জানায়, সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানী ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানের উদ্দেশ্য ছিল দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা।


জানা গেছে, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৬ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১৮টি ম্যাগাজিন, ১৭টি কার্তুজ, ৪ দশমিক ৬২ কেজি বিস্ফোরক, ধারালো অস্ত্র, দেশি-বিদেশি মাদকদ্রব্য, প্রাইভেটকার, মোটরসাইকেল ও সিএনজি উদ্ধার করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, গ্রেপ্তারদের আইনি কার্যক্রম এবং জিজ্ঞাসাবাদ সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এই ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে চালানো হবে। জনগণ যাতে নিরাপদে জীবনযাপন করতে পারে, সেই দিকেই আমরা মনোনিবেশ করেছি।


সেনাবাহিনী জানিয়েছে, সারাদেশে নিয়মিত টহল, নিরাপত্তা কার্যক্রম, অগ্নি নির্বাপনসহ শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যক্রম চালানো হচ্ছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ জনগণকে যে কোনও সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।



স্বদেশ প্রতিদিন/ এমএস 




আরও সংবাদ   বিষয়:  যৌথবাহিনীর   অভিযানে   ১৪৯ গ্রেপ্তার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close