বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচবিবিতে যুবদলের সভায় যাওয়ার পথে ভটভটির ধাক্কায় ৫০ নেতাকর্মী আহত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১০:১৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার সময় পথে ভটভটির সাথে ভটভটির ধাক্কা লেগে ৫০জন নেতাকর্মী আহত হয়েছেন। স্বানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর)  বিকেলে উপজেলার পাঁচবিবি- কামদিয়া সড়কের রুনিহালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানাযায়, বৃহস্পতিবার পাঁচবিবি উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পাঁচবিবি পাঁচমাথায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে উপজেলার আওলাই ইউনিয়নের প্রায় ৪'শতাধিক নেতাকর্মী কয়েকটি ইজিবাইক ও ভটভটি করে রওনা দেয়। পাঁচবিবি-কামন্দিয়া পাঁকারাস্তার রুনিহালী এলাকায় নেতাকর্মী ভর্তি একটি ভটভটি অপরটিকে ওভারটেক করার সময় দুর্ঘটনার শিকার হন। এতে প্রায় ৫০'জন নেতাকর্মী আহত হন। এ সময় অন্য ভটভটির নেতাকর্মীরা আহত সহযোদ্ধাদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ মহীপুর হাসপাতালে ভর্তি করেন। 

পরবর্তীতে জয়পুরহাট সদর হাসপাতালে ১০জন এবং গুরুতর আহত ২'জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

জয়পুরহাট জেলা যুবদল নেতা গোলাম রাব্বানী রাব্বি বলেন, যুবদলের  অনুষ্ঠানে আমার নেতৃত্বে প্রায় ৪'শতাধিক নেতাকর্মী নিয়ে রওনা দিয়েছিলাম পথের মধ্যে এ দুর্ঘটনাটি ঘটে।

যুবদল নেতা মোঃ আনিছুর রহমান আনিছ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে দ্রুত হাসপাতালে ছুটে যাই। তিনি আরো বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি আহবায়ক মোঃ গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, যুবদল নেতা নয়ন হোসেন প্রধান, মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান, রাজ খান ও সাব্বির হোসেন সহ অনেকেই হাসপাতালে আহতদের দেখতে যান।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি   যুবদল   যাওয়ার পথে   ভটভটি   ধাক্কা   ৫০ নেতাকর্মী   আহত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close