বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
রায়েরবাজারে জুলাই শহীদদের লাশ শনাক্তে বিদেশি বিশেষজ্ঞ পাঠানো হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯:১৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই শহীদদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন করে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। 

প্রেস সচিব বলেন, রায়েরবাজার কবরস্থানে বেশকিছু জুলাই শহীদকে কবর দেওয়া হয়েছে। এসব বেওয়ারিশ লাশ চিহ্নিত করার জন্য তাদের ডিএনএ পরীক্ষা নিয়ে অনেকদিন ধরে কাজ হচ্ছিল। 

তিনি বলেন, ওইখানে আমরা বিদেশি এক্সপার্ট দিয়ে ল্যাব করাবো, এখানে বিদেশি এক্সপার্ট এসে কাজ করবেন। এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। রায়েরবাজারে ১০০ জনেরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে। তাদের পরিচয় বের করা একটা বড় ইস্যু।’

শফিকুল আলম আরও জানান, ১৯৮৪ সালের বননীতি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নীতিতে বলা হয়েছে, এখন থেকে কোনো বনের অভ্যন্তরে বিদেশি প্রজাতির গাছ লাগানো যাবে না। পাশাপাশি কাঠ আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে, যাতে দেশের বনসম্পদ ও গাছের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  রায়েরবাজার   জুলাই শহীদ   লাশ শনাক্ত   বিদেশি   বিশেষজ্ঞ   পাঠানো   হবে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close