বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ, দোয়া চাইলেন স্ত্রী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১:১৮ পিএম

জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পর ইনজুরিতে ভুগছিলেন তিনি। আসন্ন বিপিএল সামনে রেখে চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই অলরাউন্ডার। তবে এর মধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যায়।

বিসিবির মেডিকেল বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন মাহমুদউল্লাহ। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়, এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের সূত্রে জানা যায়, বর্তমানে মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী এক-দুই দিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন।

এদিকে মাহমুদউল্লাহর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী জান্নাতুল কায়সার। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়ালু, তাকে তোমাদের প্রার্থনায় রেখো।”



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু   আক্রান্ত   হাসপাতাল   মাহমুদউল্লাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close