বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লাকসামে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার
লাকসাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৯:৪০ পিএম

কুমিল্লার লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়া উত্তর পাড়ায় নিখোঁজের তিন দিন পর সাব্বির (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৩টার দিকে গাজীমুড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানার ভিতর থেকে তীব্র দুর্গন্ধ আসতে থাকে। আশপাশের লোকজন গন্ধের উৎস খুঁজতে কারখানার ভিতরে প্রবেশ করলে সেখানে সাব্বিরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। 

নিহত সাব্বিরের বাড়ি লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়া উত্তর পাড়ায়। তার বাবার নাম সৈয়দ আহমেদ। 

স্থানীয়দের প্রাথমিক ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বিরের মৃত্যু হতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা। তিনি জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বিদ্যুৎস্পৃষ্ট বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”


স্বদেশ প্রতিদিন/রাফি


আরও সংবাদ   বিষয়:  লাকসাম   যুবকেরলাশউদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close