প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:১১ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী দুটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন। এসময় খাজা আজমীর স্টোরকে ১০ হাজার টাকা ও রেজাউল স্টোরকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে পার্শ্ববর্তী অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ধূমপান ও তামাকজাত পণ্য বিক্রয় না করার বিষয়ে সকল দোকানিকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, জনস্বার্থে নিয়মিতভাবে ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট দোকান মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ এমএস