বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলের ঘাটাইলে চৌউরাশ-হরিনাচালা সড়ক বেহাল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:২৩ পিএম

স্বাধীনতার ৫৩ বছরেও টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার চৌউরাশ-হরিনাচালা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া। এতে দুর্ভোগে পোহাচ্ছেন উপজেলার কয়েক হাজার মানুষকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এ অঞ্চলের মানুষের ভোগান্তি বেড়ে যায় কয়েকগুণ। 

সড়কটিতে চলাচলে বিশেষ করে শিশু, বয়স্ক, শিক্ষার্থী ও গর্ভবতী নারীরা পড়ছেন মারাত্মক সমস্যায়। এ ছাড়া জরুরি কোনো রোগীর জন্য অ্যাম্বুলেন্স আসার মতো কোনো ব্যবস্থাও নেই। বর্ষাকালেও সামান্য বৃষ্টি হলেই দুর্ভোগ চরমে ওঠে এই এলাকার বাসিন্দাদের।

জানা যায়, গ্রাম থেকে ঘাটাইল ও জেলা শহরে যাওয়ার একমাত্র রাস্তা এটি। স্বাধীনতার আগে সড়কটি নির্মাণ হলেও দেশ স্বাধীন হওয়ার পর সড়কটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রতিদিন গ্রামীণ এ সড়ক দিয়ে ৪-৫ গ্রামের কয়েকহাজার মানুষ চলাচল করেন। এছাড়া প্রতিদিন স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের যাতায়াত, কৃষিকাজ, ফসল আনা-নেওয়া এবং গ্রাম থেকে শহরে যেতে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয়। অ্যাম্বুলেন্স আসতে না পারায় গর্ভবতী নারীরা পড়ছেন বিড়ম্বনায়। সড়কের বেহাল অবস্থার কারণে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও পিছিয়ে পড়েছে এ এলাকা।


স্থানীয়রা বলছেন, এ সড়কের কারণে আমাদের দুর্ভোগের শেষ নেই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সরকারই ক্ষমতায় এসেছে স্থানীয় এমপি ও নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ভোটের পর কোনো জনপ্রতিনিধিকে পাওয়া যায় না। সড়কটিতে কোনো সরকারের আমলেই উয়ন্ননের কাজ করেনি কেউ। কোনো সরকারি অফিস থেকেও আমাদের কোনো আশ্বাস দেয়নি। এলজিইডি অনেক গ্রামীণ রাস্তা করলেও আজ পর্যন্ত তাদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। অনেকে প্রতিশ্রুতি দিলেও রাস্তার কোনো উন্নয়ন হয়নি। স্কুল-মাদরাসায় যাওয়ার সময় শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। 


এ বিষয়ে ঘাটাইল উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফজলুর রহমান বলেন, রাস্তাটির সম্পর্কে আমার কোনো ধারণা নেই।


স্বদেশ প্রতিদিন/রাফি


আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   ঘাটাইল   সড়কবেহাল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close