বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শাকিবের ‘প্রিন্স’ সিনেমায় তিন নায়িকা, দর্শকরা এগিয়ে রাখছেন ইধিকাকে
যা বলছে প্রযোজনা প্রতিষ্ঠান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৫:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এখনো শুটিংয়ে না গেলেও আলোচনার কেন্দ্রে আছে শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।

সম্প্রতি খবর ছড়িয়েছে, ওপার বাংলার নায়িকা ইধিকা পাল এই সিনেমায় অভিনয়ের জন্য ৩০ লাখের বেশি পারিশ্রমিক চেয়েছেন। তবে বিষয়টিকে ভিত্তিহীন বলে জানিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।


উল্লেখ্য, শিরিন সুলতানার প্রযোজনায় ‘প্রিন্স’ সিনেমায় থাকছেন তিন নায়িকা; দুইজন পরিচিত মুখ এবং একজন নতুন শিল্পী। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়, “শাকিব খান ছাড়া ‘প্রিন্স’ সিনেমার অন্য কোনো শিল্পীর নাম আমরা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। মৌখিকভাবে অনেকের সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু কারও সঙ্গে লিখিত চুক্তি হয়নি। কিন্তু কিছু চূড়ান্ত হওয়ার আগেই কিছু সংবাদমাধ্যমে শিল্পী ও তাদের পারিশ্রমিক নিয়ে খবর আমাদের নজরে এসেছে, যা ভিত্তিহীন, একই সঙ্গে বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকরও।”

ঘোষণায় আরো বলা হয়, ‘শিল্পী ও সিনেমা সম্পর্কিত আমরা সবকিছু অফিশিয়ালি জানাব। শুরু থেকে প্রিন্স সিনেমা নিয়ে সংবাদকর্মী ও দর্শকদের আগ্রহ সমর্থন আমাদের মুগ্ধ করেছে। আমরা আপনাদের প্রত্যাশা পূরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।’

তবে এই ছবিটির মুক্তি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করতে দেখা যায় মুভি প্রেমিদের। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শাকিব   ‘প্রিন্স’   ইধিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close