প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১২:৫০ পিএম আপডেট: ২৯.১০.২০২৫ ১:৩৩ PM

অ্যাডভোকেট শিশির মনির
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে সম্প্রতি একটি পোস্টে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, অনেক সময় মানুষ ব্যক্তিগত অহংকারের কারণে নতুন ধারণা বা সংস্কার মেনে নিতে চায় না।
শিশির মনির এর ভাষ্য, যখন কেউ সঠিক যুক্তি উপস্থাপন করতে ব্যর্থ হয়, তখন প্রায়ই বলেন, “মানি না।” জিজ্ঞেস করলে তারা বলেন, “জানি না, জানি না।” তিনি সবাইকে উৎসাহ দিয়েছেন, নতুন চিন্তাভাবনা এবং পরিবর্তনকে আলিঙ্গন করার জন্য।
শিশির মনির মনে করিয়ে দিয়েছেন, ব্যক্তিগত ইগোকে অতিক্রম করা এবং যুক্তিপূর্ণভাবে নতুন ধারনা গ্রহণ করা মানসিক ও সামাজিক উন্নতির জন্য অপরিহার্য।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ