বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোংলায় দেড় যুগ পর উন্মুক্ত স্থানে পৌর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোংলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৫:৩০ পিএম আপডেট: ২৮.১০.২০২৫ ১১:৩৩ PM
দেড় যুগ পর মোংলায় পৌর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেড় যুগ পর মোংলায় পৌর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মোংলায় প্রায় দেড় যুগ পর উন্মুক্ত স্থানে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে আনন্দ উল্লাস।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মোংলা পৌর যুবদলের আয়োজনে মোংলা শ্রমিক সংঘ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিলসহ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক সংঘ চত্বরে শেষ হয়।

র‌্যালি ও আনন্দ মিছিলে যুবদলের নেতা-কর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে ও নাচ-গানে অংশ নেন। এতে মোংলা পৌর বিএনপি, জেলা যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন রিপন এবং সঞ্চালনায় ছিলেন সাবেক জেলা যুবদলের সদস্য ও সাবেক কাউন্সিলর মো. আলাউদ্দিন।

প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্ল্যা সুজন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক এস. এম. এ. হাসান, পৌর যুবদলের আহ্বায়ক সুমন পাইক, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন মোংলা পৌর যুবদলের সদস্য সচিব এম. এ. কাশেম।

এছাড়াও উপস্থিত ছিলেন মজিবর রহমান মঞ্জু, খালিদ মাহমুদ সোহাগ, মাসুম ভূঁইয়া, রতন মাহমুদ, সুমন মল্লিক, আলী হোসেন বাচ্চু, শামিম হাসান, বি. এম. ওয়াসিম আরমান, মুহাম্মদ আল মামুন মল্লিক, লোকমান হোসেন, মাঝিমাল্লা সভাপতি মো. বেল্লাল, মো. হোসেন গাজী, জসিম গাজী, রাহাত হোসেন মুন্না, বাপ্পারাজ, রেজাউল করিম শুভ, মোল্লা মোহাম্মদ কামরুল, সরোয়ার হোসেন, মহাসিন ভূঁইয়া, মাহবুব মাহিন, শাহিন, আল আমিন, মহারাজ, আতিক সবুজসহ ৯টি ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যুবশক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, “যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত রাখবে।”

প্রধান অতিথি সুজাউদ্দিন মোল্ল্যা সুজন তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবে। বিএনপিকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মোংলা   যুবদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close