বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৫:২৮ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সীতাকুন্ড ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদ রানা বলেন, “সকাল দশটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করি। তাঁর গায়ে শীতের পোশাক, মাথায় লম্বা চুল ও দাড়ি দেখে মনে হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।”

তিনি আরও বলেন, “মেঘনা ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির মুখমণ্ডল থেঁতলে গেছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

রেলওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিটি অসাবধানতাবশত রেললাইনের ওপর উঠে পড়েছিলেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।



স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   ট্রেন   ধাক্কা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close