বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিদেশি পর্যবেক্ষকদের বিষয়টি দেখবে নির্বাচন কমিশন : পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ২:৫৪ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন কাউকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হবে না, যিনি উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে বিতর্কিত করতে পারেন। বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ ও ব্যবস্থাপনার বিষয়টি দেখভাল করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।

ড. তৌহিদ হোসেন বলেন, “যেসব বিদেশি সংস্থা বা দেশ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে, তাদের আমরা স্বাগত জানাই। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতিমধ্যেই পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ জানিয়েছে এটি একটি ইতিবাচক দিক। নির্বাচন যত ঘনিয়ে আসবে, আরও অনেক সংস্থা বা দেশ আগ্রহ প্রকাশ করতে পারে। তবে আমরা চাই না কেউ উদ্দেশ্যমূলকভাবে এসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করুক।”

চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশের চীনের সঙ্গে সম্পর্ক অন্য কোনো দেশের জন্য উদ্বেগের কারণ হওয়ার কথা নয়। আমাদের লক্ষ্য হলো সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা।”

তিনি আরও বলেন, “প্রত্যেক বড় দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গেই আমাদের ভালো বন্ধুত্ব আছে। এই নীতি ভবিষ্যতের সরকারও বজায় রাখবে।”

বাহরাইনের সঙ্গে ভিসা বন্ধ থাকা বিষয়ে তিনি বলেন, “এ সমস্যা অনেক দিন ধরেই চলছে। আমরা চাই যত দ্রুত সম্ভব এর সুরাহা হোক।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  বিদেশ   পর্যবেক্ষক   নির্বাচন   পররাষ্ট্র   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close