বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তিন মুসলিম দেশের মধ্যে ফের চালু হচ্ছে ট্রেন সেবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:৩১ AM আপডেট: ২৮.১০.২০২৫ ৭:২২ এএম

পাকিস্তান সরকার আগামী ৩১ ডিসেম্বর থেকে বাণিজ্যিক পণ্য সম্পর্কিত চলমান আলোচনা চূড়ান্তকরণ এবং প্রশাসনিক, লজিস্টিক্যাল ও অপারেশনাল সমস্যা সমাধানের শর্তে ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল (আইটিআই) মালবাহী ট্রেন পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী মুহাম্মদ হানিফ আব্বাসি জানিয়েছেন, সরকার শীঘ্রই চামান হয়ে রেল নেটওয়ার্কের মাধ্যমে পাকিস্তানকে কাজাখস্তানের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে।

পাকিস্তান রেলওয়ে সদর দপ্তরে রবিবার এক সংবাদ সম্মেলনে আব্বাসি সাংবাদিকদের বলেন, ‘আমরা আইটিআিই ট্রেন আগে চালু করতে চেয়েছিলাম, কিন্তু ইসরায়েলকে জড়িত করে এই অঞ্চলে চলমান যুদ্ধের কারণে এটি বিলম্বিত হয়েছে। এখন আমরা ডিসেম্বর থেকে আইটিআই ট্রেন চালু করার পরিকল্পনা করছি।


তিনি আরো বলেন, ‘অন্য কিছু সমস্যাও রয়েছে, যা সমাধান করা হবে। তবে আমাদের প্রধান লক্ষ্য হলো ৩১ ডিসেম্বর থেকে আইটিআিই ট্রেন পরিষেবা পুনরায় শুরু করা। এটি তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে কী কী পণ্য রপ্তানি ও আমদানি করা হবেসেই বাণিজ্যিক ব্যবস্থার চূড়ান্তকরণের ওপর নির্ভর করছে। বাণিজ্য মন্ত্রীরা এটি নিয়ে কাজ করছেন।’

আঞ্চলিক সংযোগ সম্পর্কে তিনি বলেন, উজবেকিস্তানের সঙ্গে একটি চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে, এবং কাজাখস্তানের সঙ্গেও দ্রুত আরেকটি চুক্তি স্বাক্ষরিত হবে। আমাদের চামান পর্যন্ত রেললাইন রয়েছে, যেখান থেকে আমরা কাজাখস্তান, অন্যান্য মধ্য এশিয়ার রাষ্ট্র, রাশিয়া এবং শেষ পর্যন্ত ইউরোপে প্রবেশ করতে পারি।


স্বদেশ প্রতিদিন/রাফি

আরও সংবাদ   বিষয়:  ইরান   পাকিস্তান   তুরস্ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close