সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
বাগেরহাটে ৪০০ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১০:০২ পিএম
বাগেরহাটে ৪০০ চায়না দুয়ারী জাল  জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

বাগেরহাটে ৪০০ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৪০০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সোনাপুর এলাকায় মধুমতি নদী সংযুক্ত তালতলা খালে পেতে রাখা এসব নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু এতথ্য নিশ্চিত করে আরো জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে ছোটবড় সব ধরনের মাছ ধরা হয়। যা ভবিষ্যতে মাছের প্রজনন ও প্রজাতি টিকিয়ে রাখতে মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। মৎস্য সম্পদ রক্ষায় ও মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য বিভাগকে সাথে নিয়ে সোমবার দুপুরে উপজেলার তালতলা খালে পেতে রাখা ৪০০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। তবে, এসময়ে অবৈধ জাল ব্যবহারকারীদের আটক করা যায়নি।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ



আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   ৪০০ চায়না   দুয়ারী জাল   জব্দ   আগুন   পুড়িয়ে ধ্বংস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close