বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুবিন গার্গের ৩৮ হাজার গান নিয়ে ভক্তের জাদুঘর
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৩:৩০ পিএম

সংগীতশিল্পীদের প্রতি ভক্তদের ভালোবাসা কতটা গভীর হতে পারে, তার অনন্য উদাহরণ দেখা গেল ভারতের আসামে। প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের স্মৃতিকে অমর রাখতে নিজের বাড়িকেই জাদুঘরে রূপ দিয়েছেন তাঁর এক নিবেদিত ভক্ত বিশাল কালিতা।

আসামের গৌহাটির এই ভক্তের সংগ্রহে রয়েছে জুবিন গার্গের ৩৮ হাজার গানের সিডি ও ক্যাসেট যার অনেকগুলোরই আর কোনো কপি বিশ্বের কোথাও নেই বলে দাবি করেছেন তিনি।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর সফরে জুবিন গার্গের মৃত্যু হয়। প্রথমে ধারণা করা হয়, তিনি পানিতে ডুবে দুর্ঘটনায় মারা গেছেন। তবে পরবর্তীতে তাঁর মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হলে তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

জুবিনের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো আসাম। এমন সময়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনেয় উঠে আসে বিশাল কালিতার নাম। প্রতিবেদনে বলা হয়েছে, কালিতা নিজের বাসায় তৈরি করেছেন একটি ‘মিউজিক্যাল মিউজিয়াম’, যেখানে জুবিন গার্গের গানের জন্য রয়েছে আলাদা একটি গ্যালারি। প্রতিদিনই সেখানে ভিড় করছেন শত শত ভক্ত।

বিশাল কালিতা জানিয়েছেন, এই সংগ্রহশালা তৈরির কাজ শুরু করেছিলেন দশ বছরেরও বেশি সময় আগে। ভারতের নানা প্রান্ত ঘুরে তিনি সংগ্রহ করেছেন দুর্লভ পুরোনো ক্যাসেট ও সিডি। শুধু জুবিনের গানই নয়, তাঁর মিউজিয়ামে রয়েছে বিশ্বখ্যাত শিল্পীদের সিডি ও পোস্টারেরও সমৃদ্ধ সংগ্রহ।

চমকপ্রদ তথ্য হলোজুবিন গার্গ নিজেও মৃত্যুর মাত্র দু’দিন আগে গিয়েছিলেন কালিতার বাড়িতে। তখন তিনি আবেগাপ্লুত হয়ে বলেছিলেন, “এই বিশাল সংগ্রহ আমাকে আমার ভুলে যাওয়া অনেক স্মৃতি মনে করিয়ে দিল।”

বিশাল কালিতা বলেন, “আমার সংগ্রহে থাকা অনেক ক্যাসেটই এখন বিলুপ্তপ্রায়। আমি চাই, এগুলোর মাধ্যমে জুবিনের গান ও স্মৃতি আবার মানুষের মনে ফিরে আসুক।”

জুবিন গার্গের মৃত্যুর পর থেকেই কালিতার এই জাদুঘরটি সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা এখন পরিণত হয়েছে আসামের সংগীতপ্রেমীদের এক অনন্য তীর্থস্থানে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জুবিনগার্গ   হাজার   গান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close