বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
‘আমাকে বাঁচান’—সৌদি আরবে আটকে পড়া ভারতীয় যুবকের হৃদয়বিদারক আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৩:৩৩ পিএম আপডেট: ২৭.১০.২০২৫ ৩:৪৫ PM

ধূধূ মরুভূমির মাঝে উটের গলায় দড়ি ধরে হাঁটছেন এক তরুণ। ক্লান্ত, বিপর্যস্ত কণ্ঠে তিনি বারবার বলছেন—“আমি বাড়ি ফিরতে চাই, আমাকে সাহায্য করুন। না হলে আমি মরে যাব!” এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস।

ভিডিওতে ওই যুবক নিজেকে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার হান্দিয়া এলাকার বাসিন্দা হিসেবে পরিচয় দেন। তার অভিযোগ, তার কফিল বা নিয়োগকর্তা তাকে জোরপূর্বক আটকে রেখেছেন এবং তার পাসপোর্ট কেড়ে নিয়েছেন। এমনকি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

যুবকটি বলেন, “আমি সৌদি আরবে কাজের উদ্দেশ্যে এসেছিলাম। এখন বাড়ি ফিরতে চাই। কিন্তু কফিল আমার পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছেন না। উল্টো আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।” কান্নাভরা কণ্ঠে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চেয়ে বলেন, “দয়া করে আমাকে সাহায্য করুন। আমি আমার মায়ের কাছে ফিরতে চাই। আপনারা আমার ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন, যাতে তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায়।”

গত ২৩ অক্টোবর এক্স-এ (পূর্বে টুইটার) ভিডিওটি পোস্ট করার পর সেটি দ্রুত ছড়িয়ে পড়ে। দিল্লির আইনজীবী কল্পনা শ্রীবাস্তব ভিডিওটি শেয়ার করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করকে ট্যাগ করে বিষয়টি দ্রুত বিবেচনার আহ্বান জানান।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সৌদি আরবে ভারতীয় দূতাবাস জানায়, তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং ওই যুবককে খুঁজে বের করার চেষ্টা করছে। তবে ভিডিওতে অবস্থান সম্পর্কিত কোনো তথ্য না থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগছে বলে জানানো হয়।

একই সঙ্গে দূতাবাস কল্পনা শ্রীবাস্তব বা অন্য যাদের কাছে ওই যুবকের পরিচয়সংক্রান্ত তথ্য থাকতে পারে, তাদের তা জানানোর আহ্বান জানিয়েছে। এছাড়া প্রয়াগরাজ প্রশাসনকেও বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:   ভারতীয় যুবক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close