বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার কেলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৩:২৭ পিএম

বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ট্রেনারের পদ থেকে সরে দাঁড়ালেন নাথান কেলি। অস্ট্রেলিয়ান এই প্রশিক্ষক ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পারিবারিক কারণেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন তিনি।

গত বছরের ২ এপ্রিল বিসিবির সঙ্গে যোগ দিয়েছিলেন কেলি। প্রচলিত ফিটনেস টেস্টের বাইরে গিয়ে ‘টাইম ট্রায়াল’ পদ্ধতি চালু করে তিনি আলোচনায় আসেন। তার প্রশিক্ষণে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন অনেক ক্রিকেটারও। তবে পারিবারিক দায়িত্বের কারণে এবার দেশে ফিরে যাচ্ছেন এই অস্ট্রেলিয়ান কোচ।

বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি ছিল কেলির, যার মেয়াদ শেষ হতে এখনও ছয় মাস বাকি। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার স্থলাভিষিক্ত হিসেবে আপদকালীন ভিত্তিতে দায়িত্ব পালন করবেন স্থানীয় ফিটনেস কোচ ইফতেখার ইফতি। বিসিবি জানিয়েছে, শিগগিরই নতুন ফিটনেস ট্রেনার নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হয়েছেন কেলি। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপ চলাকালে তিনি ছুটি নিয়েছিলেন। এরপর থেকে আর জাতীয় দলের সঙ্গে যোগ দেননি। কেলিকে ছাড়াই আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ দল।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  নাথান কেলি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close