বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘আমার দুই সন্তান বাবাকে হারালো, এটার ক্ষতিপূরণ কীভাবে হবে?’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৩:২৬ AM

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত হন আবুল কালাম আজাদ (৩৫)। এই ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে তার স্ত্রী আইরিন আক্তার বলেছেন, “এটা দুর্ঘটনা নয়, এটা হত্যা। মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলার কারণেই আমার স্বামীকে হারাতে হয়েছে। টাকা বা চাকরি দিয়ে এর ক্ষতিপূরণ সম্ভব নয়। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবহেলায় জড়িতদের শাস্তি হোক।”

রবিবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর তেজগাঁও থানা থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে আইরিন আক্তার বলেন, “আমার ছেলেটার বয়স চার বছর, মেয়ের তিন বছর। তারা এখনই বাবাকে হারাল। এই ক্ষতির ক্ষতিপূরণ কীভাবে হবে?”

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইখতিয়ার হোসেন জানান, নিহত আবুল কালাম আজাদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চকদারের ছেলে। তিনি উত্তরায় একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন।

নিহতের শ্যালক সোহাগ আহমেদ বলেন, “দুলাভাইয়ের বাসা নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায়। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সেখানে থাকতেন। একসময় তিনি মালয়েশিয়ায় ছিলেন, তবে ছয় বছর আগে দেশে ফিরে বিয়ে করার পর আর বিদেশে যাননি।”

তিনি আরও বলেন, “আজ কী কারণে ফার্মগেটে গিয়েছিলেন, তা আমরা নিশ্চিতভাবে জানি না।”

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটের মেট্রোরেলের ৪৩২ ও ৪৩৩ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিয়ারিং প্যাড খুলে পড়ে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম। এ সময় আহত হন আরও দুজন। দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  সন্তান   বাবা   ক্ষতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close