বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে মা ছেলের মৃত্যু
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:১৯ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাটে পিকআপ ও সিএনজি অটোরিকশা গাড়ির সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা ৩ টার দিকে উপজেলার করেরহাট-রামগড় সড়কের ফরেষ্ট অফিসের মুখে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফটিকছড়ির মোহাম্মদপুর এলাকার জাকির হোসেনের স্ত্রী  রাবেয়া খাতুন (৪০), মোঃ হোসাইন (১২)। তারা সম্পর্কে মা-ছেলে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শী জানান, সিএনজি অটোরিকশা গাড়িটি করেরহাট থেকে রামগড় যাচ্ছিল। ফরেষ্ট অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ গাড়ির সাথে মুখামুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। আহত হয় আরো ২ জন। এতে সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে গাড়ি চলাচল সচল করে।

জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক নূরে আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দূর্ঘাটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  মীরসরাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close