সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
পুকুরে লুকিয়েও রক্ষা পেল না দুই চোর
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৪:৫৭ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া খেয়ে পালানোর সময় দুই চোরকে হাতেনাতে ধরেছে স্থানীয় জনতা। পরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

রবিবার (২৬ অক্টোবর) ভোররাতে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর আবু আলী টেক এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত দুইজন হাইলধর গ্রামের মো. কেনু (৪০) ও দক্ষিণ হাইলধর গ্রামের মো. নাজিম (৪২)। দীর্ঘদিন ধরে তারা এলাকায় বিভিন্ন চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। 

স্থানীয়রা জানান, চলতি মাসে এই এলাকায় পরপর পাঁচটি গরু চুরি হয়। এতে বেশ কিছুদিন ধরেই এলাকাজুড়ে চুরির আতঙ্ক বিরাজ করছিল। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে পশ্চিম হাইলধরের একটি বাড়িতে চোরের দল হানা দিলে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন জেগে উঠে চোরদের ধাওয়া দেয়।
  
পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে একটি পুকুরে লুকিয়ে থাকা কেনুকে ধরে ফেলে জনতা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর চোর নাজিমকেও আটক করা হয়। 

এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “স্থানীয়রা দুই চোরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্বদেশ প্রতিদিন/রাফি




আরও সংবাদ   বিষয়:  চোর   লুকিয়ে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close