বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সালমানের মৃত্যুতে সামিরাকে নির্দোষ বললেন ডন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি যখন হত্যা মামলায় রূপ নিচ্ছে, তাঁর মৃত্যু রহস্য আবারও আলোচনায় এসেছে। নায়ককে ঘিরে একের পর এক সাক্ষ্য, তথ্য ও পুরনো ঘটনার বিশ্লেষণে ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অন্যতম আসামি (৪ নম্বর) খল অভিনেতা আশরাফুল হক ডন। অন্য নয় আসামি হলেন- প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ফারুক, ডেভিড, জাভেদ, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি,সাজু, আবদুস সাত্তার এবং রেজভী আহমেদ ফরহাদ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পাঁচ বছর আগে তদন্ত শেষে জানিয়েছিল, সালমান আত্মহত্যা করেছিলেন, এটি হত্যা নয়। সে সময় ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, “আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।”

কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও সেই পুরনো ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। চার বছর আগে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় একটি টক-শোতে অতিথি হয়ে এসেছিলেন ডন। সেখানেই সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে তিনি খোলামেলা কথা বলেছিলেন।

সাক্ষাৎকারে জয় প্রশ্ন করেন, “সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারে? তাঁর মা, না স্ত্রী? এক কথায় বললে?”
 
প্রথমে বিষয়টি ‘পারিবারিক’ বলে উল্লেখ করলেও, ডন পরবর্তীতে বলেন, “সামিরার কোনো দোষ আমি দেখি নাই। সালমানের সঙ্গে সামিরার যেমন প্রেম ছিল, তেমন প্রেম আমি জীবনে দেখিনি।”

ডন দাবি করেন, জীবনের শেষ কয়েক মাসে ভীষণ মানসিক অস্থিরতার মধ্যে ছিলেন সালমান শাহ। “সালমান শাহ সুপারস্টার ছিল, টাকা-পয়সা, গাড়ি-বাড়ি সবই ছিল। কিন্তু ওকে ছয়-সাত মাসের মধ্যে কখনো স্থির দেখি নাই। বসে কথা বলবে—এমনভাবে দেখিনি ওকে।”

স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  সালমান   মৃত্যু   সামিরা   নির্দোষ   ডন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close