সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবার ভিসা নীতিতে পরিবর্তন এনেছে। নতুন নীতি অনুযায়ী, ১০৭টি দেশের নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের পূর্বে ভিসা নিতে হবে বলে ঘোষণা দিয়েছে দেশটি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং আমেরিকা মহাদেশের বহু দেশ এই তালিকার অন্তর্ভুক্ত। এই ১০৭ দেশের তালিকায় বাংলাদেশও আছে। 

এই নীতি কার্যকর হলে, দেশটি ভ্রমণে যাওয়া যাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া আরও সুসংগঠিত ও নিরাপত্তা পর্যবেক্ষণ আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

হালনাগাদ তালিকা অনুযায়ী, এখন থেকে আমিরাতে যাওয়ার আগেই ভিসা নিতে হবে পাকিস্তান, ভারত, আফগানিস্তান, নাইজেরিয়া, ফিলিপাইন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাগরিকদের।

ইউএই প্রবেশে ভিসা প্রয়োজন এমন দেশগুলোর তালিকা

মোট ১০৭টি দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ।

এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো আফগানিস্তান, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তুরস্ক, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো, পালাউ, সামোয়া এবং টুভালু। 

এই বিস্তৃত তালিকা ইউএই-এর সংগঠিত অভিবাসন নীতির প্রতিফলন, যা দেশটিতে আগত ভ্রমণকারীদের আগেই নিরাপত্তা ও ভ্রমণ প্রোটোকল পূরণের নিশ্চয়তা দেয়।

২০২৫ সালে ৯টি দেশের জন্য ভিসা নিষেধাজ্ঞা

হালনাগাদ নীতির পাশাপাশি ইউএই সাময়িকভাবে নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্মভিসা নিষিদ্ধ করেছে।  এর কারণ হিসেবে প্রশাসনিক ও নীতিগত বিষয়কে উল্লেখ করা হয়েছে।

নিষিদ্ধ দেশগুলো হলো নাইজেরিয়া, ঘানা, সিয়েরা লিওন, সুদান, ক্যামেরুন, লাইবেরিয়া, বেনিন প্রজাতন্ত্র, কঙ্গো এবং বুরুন্ডি। 

এই নিষেধাজ্ঞা চাকরি ও পর্যটন; উভয় ধরনের ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক পদক্ষেপ এবং ভবিষ্যৎ নীতিগত পর্যালোচনার পর পরিবর্তন হতে পারে।

সূত্র: সামাটিভি

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আমিরাত   ভিসা   বাংলাদেশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close